সাতক্ষীরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেটে আপত্তিকর দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে সাতক্ষীরায় এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করে ঘটনার শিকার ওই মেয়েটি নিজে।
মামলার আসামি হলো- স্থানীয় একটি মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র তাজুল ইসলাম (২৬)। তাজুল পাটকেঘাটা বাজারের জিয়াদ আলীর ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি হেলালউদ্দীন জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসমিকে গ্রেপ্তার এবং ওই আপত্তিকর ভিডিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, তাজুল ইসলাম ছয়মাস আগে পাশের খোর্দ্দ গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ২৫ মার্চ বিয়ের করার কথা বলে সে মেয়েটিকে সাতক্ষীরা শহরে নিয়ে 'অবৈধ মেলামেশা' করে এবং এসব দৃশ্য মোবাইল ফোন সেটে ধারণ করে। পরে বিয়ে না করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাজুল ওই ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে।
শনিবার সকালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24