চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে সংস্কৃতিকর্মী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পগোষ্ঠী।
শনিবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে উদীচীর সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উদীচী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, নারী ও শিক্ষা নীতি বাস্তবায়ন এবং যশোরে উদীচী হত্যা মামলার দ্রুত বিচারের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহীদ জায়া বেগম মুশতারী শফী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসাইন কবির প্রমুখ।
এছাড়া ছাত্র ইউনিয়ন, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংসদসহ বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে।
অনুষ্ঠানে রবিন দে, রশ্মি বড়
bdnews24