ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর কালসিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিক মারা গেছে।
শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাসেল (১৬)। সে ওয়েল্ডিং দোকানের শ্রমিক ছিলো।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে রাসেল কালসি এলাকায় লোহার রড নিয়ে কাজ করার সময় সেই রড পাশের একটি দোকানের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে লোহার রড বিদ্যুতায়িত হয়ে গেয়ে রাসেল মারাত্বক আহত হয়।
তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
রাসেলের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২০২৫ ঘ.
bdnews24