২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের লাশ

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

গাজীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তরগাঁওয়ের নিশিপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরনে ছিলো সুতি চেক লুঙ্গি। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিলো না বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২১ ঘ.