বরগুনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার উত্তর লাকুরতলা গ্রামে হাজেরা আক্তার (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে নিজেদের বাড়ির দোতলায় গলায় ফাঁস দিয়ে হাজেরা আত্মহত্যা করেছে বলে বরগুনা থানার ওসি আবদুল খালেক হাওলাদার জানান।
পুলিশ ও হাজেরার স্বজনরা জানান, দুই মাস আগে পিরোজপুর জেলার জনৈক শুক্কুর আলীর সাথে মোবাইল ফোনে হাজেরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দুই দিন আগে হাজেরা তার প্রেমিক শুক্কুরের সাথে পালিয়ে যায়। দুইদিন একত্রে মেলামেশা করেও শুক্কুর হাজেরাকে বিয়ে না করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
শুক্রবার রাতে হাজেরার বাবা-মা ও আত্মীয় স্বজনরা তাকে শারীরিক নির্যাতন করে। এ অপমান সহ্য করতে না পেরে হাজেরা আত্মহত্যা করে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৪৫ ঘ.
bdnews24