২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীর চরে দেয়ালের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে দেয়ালের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার প্রথম প্রহরে চর এলাকার রসুলপুরে এ ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগমের (২৪) বাড়ি ভোলার বোরহান উদ্দিনের দক্ষিণ জয়পাড়ায়। তার স্বামীর নাম আবদুল গনি। কামরাঙ্গীর চর থানার ওসি একেএম নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনতলা ভবনের নিচতলায় রান্না ঘরে কোহিনূর রান্না করছিলেন। পাশের একটি দেয়ালের কিছু অংশ তার মাথার ওপর পড়লে তিনি মারাত্মক আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। কোহিনূর পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানান ওসি। এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৫৯ ঘ.