২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক শাসন থেকে মুক্তি মেলেনি: সন্তু

শান্তি চুক্তির পরও পাহাড়ে সামরিক শাসনই বহাল রয়েছে- এমন অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি চুক্তির পরও পাহাড়ে সামরিক শাসনই বহাল রয়েছে- এমন অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সন্তু লারমা বলেন, "শান্তি চুক্তির মাধ্যমে সশস্ত্র সংগ্রামের অবসান হলেও এখনো চুক্তি বাস্তবায়িত হয়নি। আগে অপারেশন 'দাবানলের' মাধ্যমে সেখানে সামরিক শাসন ছিলো। এখন অপারেশন 'উত্তরণের' মাধ্যমে সামরিক শাসন চলছে।" চুক্তির পর সেনাবাহিনীর মদদে ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "চুক্তির মাধ্যমে এটাই আমরা অর্জন করেছি। কোনো সরকারই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।" ১৯৯৭ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চুক্তির মধ্য দিয়ে ওই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়। সমাবেশে সন্তু লারমা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গেরও অভিযোগ করেন। আদিবাসী ফোরামের সভাপতি সন্তু বলেন, নির্বাচিনী ইশতেহারে ক্ষুদ্র জাতিসত্ত্বা, আদিবাসী ও চা বাগানে কর্মরত শ্রমজীবী জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস, বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান এবং রাষ্ট্র ও সমাজ জীবনের সবক্ষেত্রে সমান অধিকারের বাস্তব প্রয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছিলো। "নির্বাচনে পর এখন দেখা যাচ্ছে সরকার কথা রাখেনি। এতোদিনেও শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়নি।" বাংলাদেশ বহু জাতি, ধর্ম ও সংস্কৃতির দেশ হলেও শাসকগোষ্ঠী সেটা মেনে নিতে পারে না- এমন অভিযোগ করে সন্তু লারমা বলেন, "অবস্থা এতোদূর গড়িয়েছে যে, আজ আওয়ামী লীগ বুকে হাত দিয়ে বলতে পারবে না, তারা ধর্মনিরপে, গণতান্ত্রিক এবং ধর্ম ভিত্তিক রাজনীতির বিপক্ষে।" এ দলটিতেও উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা বিরাজ করছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্র ধর্ম, ধর্মভিত্তিক রাজনীতি ও বিসমিল্ল