নারায়ণগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন থেকে আল মামুন (৩১) নামের এই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি সদর উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আল আমুনের ভাই আবদুল হাই কাউসার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাদের মা সুফিয়া বেগম, আরো দুই ভাই মাসুম আহমেদ, আব্দুস সামাদ, মামুনের স্ত্রী আফরিনা আশরাফ রাখি, তাদের ৬ বছরের মেয়ে হুমাইয়া প্রমুখ।
আবদুল হাই কাউসার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামুন কাশিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী। তার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিদ্বন্দ্বী নূর আলী তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিয়ে আসছিলেন।
কিন্তু মামুন রাজি না হওয়ায় তাকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল।
গত মঙ্গলবার (২৪ মে) নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন আল মামুন। এরপর থেকেই তিনি নিখোঁজ থাকেন।
এ ঘটনায় বুধবার রাতেই ফতুল্ল
bdnews24