সাতক্ষীরা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।
নিহত রুহুল আমিনের (৩০) লাশ সীমান্ত নদী ইছামতির ওপারে বিএসএফের হাতে রয়েছে বলে তার পরিবার দাবি করছে। রুহুল আমিন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে।
বুধবার তিনি আরো কয়েকজনের সঙ্গে ভারত থেকে ফিরছিলেন নদী সাঁতরে। বিএসএফ'র তাড়া থেকে তিনি ইছামতি নদীতে নিখোঁজ হন। শুক্রবার সকালে তার লাশ দেখা যায় বলে তার বাবা জানান।
আব্দুল ওহাব সরদার সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে রুহুল আমিনসহ ৭/৮ জন যুবক ভারতে গরু আনতে যায়। বুধবার (২৫ মে) গরু নিয়ে ইছামতি সাঁতরে দেশে ফেরার সময় ভারতের পানিতর ক্যাম্পের বিএসএফ সদস্যরা
bdnews24