২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হামলা

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুস্কৃতকারীরা। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুস্কৃতকারীরা। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। যাত্রীরা এ সময় লুটপাটের অভিযোগ করলেও পুলিশ তা স্বীকার করেনি। বৃহস্পতিবার রাত ৪টার দিকে ঢাকা-সিলেট লাইনের কসবা রেলস্টেশন সংলগ্ন ইমামবাড়ির এলাকায় এ হামলা হয়। এ কারনে প্রায় আধঘণ্টা ট্রেনটি আউটারে দাঁড়িয়ে ছিলো। এ সময় রেলওয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়েছে। রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, কসবা রেলস্টেশন সংলগ্ন ইমামবাড়ির আউটারে এসে পৌঁছলে চেইন টেনে ট্রেনটি থামায় দুস্কৃতকারীরা। এ সময় আগে থেকে ওখানে অবস্থানকারী তাদের অন্তত ৩০/৪০ জন সহযোগী ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউণ্ড ফাঁকা গুলি ছোঁড়ে। লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ট্রেনটির যাত্রী সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা রিপন মিয়া সাংবাদিকদের বলেন, দুস্কৃতকারীরা ট্রেনে উঠে যাত্রীদের মারধর ও লুটপাট করে পালিয়ে যায়। ইটপাটকেলের আঘাতে কয়েকজন যাত্রী আহত হয় বলেও তিনি দাবি করেন। ব্রাক্ষণবাড়ীয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ফয়সল মাহমুদ ট্রেনে ঢিল নিক্ষেপ করার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৮ ঘ.