২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক পরিবারের চার জনসহ সাত জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

টাঙ্গাইল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক পরিবারের চার জনসহ সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কাতুলী ও পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। লাউহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ জানান, দুুপুরে কাতুলী গ্রামের তোয়াজ বেপারী, তার ছেলেদেরসহ কয়েকজন শ্রমিক নিয়ে ধান ক্ষেতে কাজ করছিলেন। প্রবল বৃষ্টির কারণে তারা পাশের একটি শ্যালো মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন জন মারা যান, আহত হন তিন জন। হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। নিহতরা হলেন