চাঁদপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ২০০টি ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি অটোরিক্সায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, আটককৃতরা হলো- উপজেলার সাখুয়া ইউনিয়নের বহরিয়া এলাকার আক্তার (২০) এবং পুরান বাজারের মধ্যশ্রী রামদী এলাকার সাইফুল ইসলাম লিটন (৩০)।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫১৯ ঘ.
bdnews24