২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ২১ প্রার্থীর জরিমানা

লালমনিরহাটের পাটগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

লালমনিরহাট, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৬ জন সাধারণ সদস্য প্রার্থী। ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নে এই প্রার্থীদের জরিমানা করে বলে পুলিশ জানিয়েছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। প্রার্থীদের মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুড়িমারী ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার টাকা ও ১৬ সাধারণ সদস্য প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম মোহাম্মদ ইসতেশাম জানান, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাটানো, রঙ্গিন ব্যানার টানানোসহ ছোট ছোট জনসভার আয়োজন করায় এ জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩৪২ ঘ.