ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্রগ্রামের আনোয়ারা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২১৩ বোতল বিদেশি মদ জব্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই অভিযান চালায়।
কোস্টগার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) কমান্ডার এম মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারার গোবাদিয়া নয়াবাজারের একটি বাসা বাসা থেকে ওই মদ জব্ধ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত মদের মধ্যে সবগুলোই ম্যান্ডালে র্যাম ও গোল্ডেন কান্ট্রি ড্রাই ব্রান্ডের।
এসব মদ মিয়ানমার থেকে চোরাই পথে আনা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২০৫৩ ঘ.
bdnews24