ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি মন্ত্রণালকে 'বহুজাতিক কোম্পানির স্বার্থরক্ষাকারী' অভিহিত করে আগামী ১৪ জুন মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামানে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ বন্ধের দাবিতে জাতীয় কমিটি এই সমাবেশ করে।
গত ২৩ মে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ চুক্তির আওতায় বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্ল
bdnews24