২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মোফাজ্জেল আঁকন (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মোফাজ্জেল আঁকন (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন। মোফাজ্জেল বাগেরহাটের শরণখোলা উপজেলার রথিয়া রাজাপুর গ্রামের মৃত মকবুল আঁকনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে বলা হয়েছে, মোফাজ্জেল বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী শাহাবানুর কিছু সম্পত্তি ও নগদ টাকা নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু শাহাবানু তা দিতে অস্বীকার করছিলেন। এর জের ধরে ২০০৮ সালের ২১ অক্টোবর গভীর রাতে মোফাজ্জেল শাহবানুকে কুপিয়ে হত্যা করে বাড়ির অদূরে একটি জলাশয়ে ফেলে রাখেন। এই ঘটনায় শাহবানুর প্রথম স্বামী আনোয়ার হাওলাদারের ঔরসজাত ছেলে শাহীন হাওলাদার বাদী হয়ে ২২ অক্টোবর শরণখোলা থানায় মোফাজ্জেলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শরণখোলা থানার উপ-পরিদর্শক এসএম ফিরোজ আলম মামলাটি তদন্ত শেষে ঐ বছরের ৩১ ডিসেম্বর মোফাজ্জেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার মোফাজ্জেলকে ফাঁসির আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২০ ঘ.