২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি বাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা

প্রথম ২ কিলোমিটার পর্যন্ত বিআরটিসি বাসের ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হবে শুক্রবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

গাজীপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ২ কিলোমিটার পর্যন্ত বিআরটিসি বাসের ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হবে শুক্রবার থেকে। বৃহস্পতিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, "মালিক ও শ্রমিক পক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বাস ভাড়া সর্বনিু ১০ টাকা করার দাবি জানিয়েছিলেন। তবে সরকার সর্বনিু ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিআরটিসি যেহেতু একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই এ বাসের সর্বনিু ভাড়া ৫ টাকাই রাখা হবে।" প্রথম দুই কিলোমিটার পর্যন্ত ৫ টাকা রেখে এরপরের পথের জন্য সরকার নির্ধারিত নতুন হারে ভাড়া নেবে বিআরটিসি। গত ১৬ মে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। বাসের ভাড়া নির্ধারণ করা হয় প্রতি কিলোমিটারে ১ টাকা ৩৫ পয়সা। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা। এছাড়া সর্বনিু ভাড়া ধরা হয় ৭ টাকা। এই ভাড়া কার্যকরা হয় ১৯ মে থেকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিসির বাসও একই ভাড়ায় চলবে। বিআরটিসি কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার যোগাযোগ মন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠকে বিআরটিসি বাসের সর্বনিু ভাড়া ৫ টাকা রাখার সিদ্ধান্ত হয়। শুক্রবার থেকে এই ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত হয় বৈঠকে। বৃহস্পতিবার গাজীপুরে বিআরটিসি ট্রেনিং ইন্সটিটিউটে নতুন কয়েকটি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী সর্বনিু ভাড়ার বিষয়ে ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেন করার কাজ হাতে নেওয়া হয়েছে। যানজট নিরসনে ঢাকা থেকে জয়দেবপুর-চৌরাস্তা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে। পরিবহন খাতকে শিগগিরই শিল্প ঘোষণা করা হবে জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বলেন, সরকার যানবাহন আইন করতে যাচ্ছে। নৌপথকে সচল রাখতে নতুন ধরনের ওয়াটার বাস চালু করার ঘোষণা দেন তিনি। যোগাযোগ মন্ত্রীর জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি চুক্তির আওতায় কোরিয়ান ইকনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেটিভ ফান্ডের সহায়তায় ২৫৫টি বাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৮০টি বাস পাওয়া গেছে। বৃহস্পতিবার সেগুলোই উদ্বোধন করা হলো। আগামী মাসে ৮৫টি এবং আগস্টে বাকি ৯০টি বাস পাওয়া যাবে। দাইয়ু কোম্পানির মাধ্যমে এসব বাস সরবরাহ করা হচ্ছে জানিয়ে নাসের বলেন, এর মধ্যে ১৫০টি এসি এবং ১০৫টি নন এসি। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (সড়ক ও রেলপথ বিভাগ) মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিআরটিসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এম এম ইকবাল। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়াং চু, বিআরটিএ চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৮৩৭ ঘ.