২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে থানার বাংলাবাজার উপকূলীয় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য কোথাও থেকে ওই যুবককে এখানে এনে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তার পরণে জিন্সের প্যান্ট ও সাদা শার্ট রয়েছে। লাশের হাত-পা বাঁধা ছিলো। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ওদিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ১৩ বছর। স্থানীয় দুই ব্যক্তি লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/আরএ/১২৪০ ঘ.