২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় শিবিরের কর্মসূচি পণ্ড

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধন কর্মসূটি পুলিশ পণ্ড করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধন কর্মসূটি পুলিশ পণ্ড করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শিবিরকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এর আগে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের কর্মসূচি শেষে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়ালেই পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে। এতে মানববন্ধনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্র শিবিরের কয়েকজন কর্মীকে পুলিশ আটক করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবির কর্মসূচির কোনো অনুমতি ছিলো না।" লাঠিপেটার বিষয়ে তিনি বলেন, রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত করার চেষ্টা হচ্ছিলো, পুলিশ তা স্বাভাবিক করতে পদক্ষেপ নিয়েছে। ঘটনাস্থল থেকে কত জনকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১২০০ ঘ.