২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকাডুবি: শেষ লাশটি উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় নৌকাডুবিতে নিখোঁজ সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ ছয় জনেরই লাশ পাওয়া গেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সিলেট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় নৌকাডুবিতে নিখোঁজ সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ ছয় জনেরই লাশ পাওয়া গেলো। সোমবার বিকালে কাশনিয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে বারকি নৌকা ডুবে এরা নিখোঁজ হন। মঙ্গলবার পাঁচজনের লাশ উদ্ধার হয়েছিল। বুধবার দুপুরে পাওয়া যায় ফারুক আহমদের (৪৭) লাশ। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক পরিমল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয়রা কাশনিয়ার হাওরে মাছ ধরার জাল ফেলে ফারুক আহমদের লাশ পায়। এ নৌকাডুবিতে ফারুক আহমদ ও তার ছেলে-মেয়েসহ ছয়জন নিখোঁজ হন। মঙ্গলবার দমকল বাহিনী ও স্থানীয়রা পাঁচজনের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৪৪ ঘ.