২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ হাজার নোট বইসহ গ্রেপ্তার ৪

রাজধানী থেকে প্রায় ৪০ হাজার নোট বই উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে প্রায় ৪০ হাজার নোট বই উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ইলিয়াছ (৩০), মো. জামাল হোসেন (২০), মিন্টু (৩৭) ও মো. হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পুরান ঢাকার এক নম্বর প্রসন্ন পোদ্দার লেনের ছয় তলা বাড়ির নিচতলায় বুক বাইন্ডিং কারখানায় অভিযান চালায় পুলিশ। এই কারখানা থেকে উদ্ধার করা বইগুলোর মধ্যে রয়েছে 'একের ভিতর অনেক তৃতীয় শ্রেণী, মাদার্স পাবলিকেশন্স, ঢাকা', 'জেএসসি সাজেশন্স এন্ড মডেল টেস্ট পেপার, মাদার্স পাবলিকেশন্স, ঢাকা', 'প্রাইমারী কমুনিকেটিভ মডেল টেস্ট এন্ড সলিউশন, মাদার্স পাবলিকেশন্স, ঢাকা', 'প্রাথমিক সমাপনী স্পেশাল সাজেশন্স, স্পেশাল মডেল টেস্ট ও পূর্ণাঙ্গ উত্তরমালা' এবং 'সৃজনশীল একের ভিতর অনেক, সপ্তম শ্রেণী, মাদার্স পাবলিকেশন্স, ঢাকা'। কোতয়ালী থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব বইয়ের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কর্মচারি জানিয়ে উপপরিদর্শক জানান, এর মূল মালিক নিরুপম সেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০-এর ৪ ধারায় মালিকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৩৮ ঘ.