২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে একজনের যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সিলেট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন ওরফে আলাই (৪৮) জেলার ওসমানীনগর থানার ইশাই গ্রামের বাসিন্দা। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর আজিজী আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিজাম উদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন-আলাইয়ের মা আয়নব বিবি ও বোন রাসনা বেগম। মামলায় জানা যায়, ২০০২ সালের ২১ এপ্রিল রাতে ইশাই গ্রামের আবদুল মতলবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। নিহতের স্ত্রী রায়বান বিবি পরদিন ওসমানীনগর থানায় আলাই ও তার মা আয়নব বিবি এবং বোন রাসনাকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৩৫ ঘ.