২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা এলেও নারী অধিকার প্রতিষ্ঠা করা হবে: রাষ্ট্রপতি

নারী-পুরুষ অসাম্য দূর করতে জাতীয় কবি নজরুলের প্রচেষ্টার কথা তুলে ধরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাধা দিয়েও নারী অধিকার প্রতিষ্ঠা থেকে বিরত রাখা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ময়মনসিং, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী-পুরুষ অসাম্য দূর করতে জাতীয় কবি নজরুলের প্রচেষ্টার কথা তুলে ধরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাধা দিয়েও নারী অধিকার প্রতিষ্ঠা থেকে বিরত রাখা যাবে না। বুধবার ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমিতে কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, "নজরুল নারীর সম অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। অথচ এখনো নারীর অধিকার প্রতিষ্ঠায় বাধার মুখে পড়তে হয়। যতো বাধাই আসুক না কেন নারীর অধিকার প্রতিষ্ঠা করা হবে।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার 'নারী উন্নয়ন নীতিমালা' তৈরি করলেও ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি রাজনৈতিক দল 'ইসলাম বিরোধী' আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে। এরই মধ্যে ওই নীতিমালা বাতিলের দাবিতে হরতালও হয়েছে। নজরুল তার কবিতা ও গান দিয়ে মুক্তিযোদ্ধাসহ গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছেন- এ কথা তুলে ধরে জিল্লুর রহমান বলেন, "কবি কাজী নজরুল ইসলাম আমাদের বড়ই আপন। এদেশের মানুষের চিন্তা-চেতনা ও আনন্দ-বেদনার সাথী তিনি।" "তার রচনায় মানবিক মূল্যবোধ, সমাজ বদলের দর্শন, অন্যায়ের প্রতিবাদ ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রসঙ্গ আসে। তার কবিতা ও গান মুক্তিযোদ্ধাসহ গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে।" হাজার বছরের বাঙালির ইতিহাসে নজরুলই প্রথম ও শেষ ব্যক্তি যে বাঙালি চেতনাকে সামগ্রিকভাবে ধারণ করতে সক্ষম হয়েছিলেন বলেও জানান তিনি। "তাই তিনি বাঙালির, বাংলাদেশের জাতীয় কবি।" নজরুলের অসা