২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিপুরে কিশোরী ধর্ষণের শিকার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর-পশ্চিমপাড়া গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঠাকুরগাঁও, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর-পশ্চিমপাড়া গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার বহরমপুর গ্রামের এক শ্রমিকের ওই মেয়েটি (১৪) তার মায়ের সঙ্গে প্রতিবেশির বাড়িতে কাজ করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুল হক (৩০) মেয়েটিকে ধরে পাশেই এক খড়ের গাদায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। ধর্ষক আমিনুল পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রনজু আহম্মেদ জানান, ধর্ষনের আলামত পাওয়া গেছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৭ ঘ.