ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে ১১ জেলায় সোমবার অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৬ জন।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০ জন, রাজশাহীতে চার, চাঁদপুর-পাবনা-মানিকগঞ্জে দুইজন করে এবং খাগড়াছড়ি, জয়পুরহাট, খুলনা, নওগাঁ, গাইবান্ধা ও কুড়িগ্রাম একজন করে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : জেলা শহর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুরে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।
নাচোল থানার ওসি সাঈদুল ইকবাল জানান, বজ্রপাতে ফতেপুর ইউনিয়নের সালালপুর গ্রামে বাইরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সারোয়ার হোসেন জানান, শহরের দুর্গাপুর মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ওসমান গনি (১৫) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় আবু হানজালা ( ৯) নামে ওসমানের এক সঙ্গী আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম শারজিল জানান, বজ্রপাতে জেলায় মোট ছয় জন মারা গেছে।
এরা হলেন- ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আব্দুল মান্নান (৩৫), কানসাপট ইউনিয়নের হরিপুর গ্রামের মানিক (৫০), চক কীর্তি ইউনিয়নের দুবলি ভান্ডার গ্রামের সেতাউর রহমান (২৮), দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর চাপড়ি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (১৮), একই ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৩৫) ও পাঁকা ইউনিয়নের চর নিশি পাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫)।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, বজ্রপাতে উপজেলার বোয়ালিয়া গ্রামের রেজাউল করিম দুলাল (২২) এবং কসরাইল গ্রামের রিপন ওঁরাও (১২) মারা গেছে।
পাবনা : ফরিদপুর উপজেলার পুংলি ইউনিয়নের পাঁচপুংলি গ্রামে বজ্রপাতে ২ জন মারা যান এবং ১৬ জন আহত হন। হতাহতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী এবং বাকি সবাই ধানকাটা শ্রমিক।
নিহতরা হলেন- পাঁচ পুংলি গ্রামের আব্দুল খালেকের ছেলে ধানকাটা শ্রমিক খাইরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মুর্তজা আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী বাবুল আক্তার (১৫)।
ফরিদপুর উপজেলার চেয়ারম্যান জহুরুল ইসলাম বকু জানান, সকালে পাঁচপুংলি গ্রামের মেঘানালি মাঠে ১৫-২০ জন শ্রমিক ধান কাটছিলো। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট : সকাল ৯টার দিকে আক্কেলপুর উপজেলার আবাদপুকুর গ্রামে এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন।
নিহত জুলেখা বেগম (৩০) আবাদপুকুর গ্রামের রজব আলীর স্ত্রী।
আক্কেলপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, জুলেখা বাড়ির পাশের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ : শিবালয় উপজেলার কৃষ্ণদিয়া গ্রামে বজ্রপাতে ইয়াজ উদ্দিন (৩৪) নামে এক দিনমজুর মারা গেছেন। আহত হয়েছেন আরেক দিনমজুর সিরাজুল (৩২)।
শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম জানান, তাদের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে। ক্ষেত থেকে ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে ইয়াজ উদ্দিন মারা যান। আহত সিরাজুলকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রাজশাহী : বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, পুঠিয়ার চকদোমাদি গ্রামের ইয়াদ আলীর ছেলে লাল্টু মিয়া (২৫) ও জাগিরপাড়া শিবপুরহাট এলাকার শাহ্ জামালের ছেলে সাগর (১০), বাগমারার চাইপাড়া এলাকার দুলালের ছেলে মন্টু (২৮) এবং মোহনপুরের কুঠিবাড়ি গ্রামের আজাদুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৩০)।
গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার পল
bdnews24