খুলনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলানার রূপসা উপজেলায় এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার ভোররাতে উপজেলার শ্রীফতলা ইউনিয়নের মোসাব্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ (৩৫) একই এলাকার বাসিন্দা।
রূপসা থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জের ধরে ৪-৫ জন সন্ত্রাসী ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
এরপর নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা এবং এলাকাবাসী ইসলামকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এ ব্যাপারে ইসলামের ভাই আনোয়ারুল শেখ মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৮ ঘ.
bdnews24