২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্বর্ণপদক দিচ্ছে ফরাসি বিশ্ববিদ্যালয়

গণতান্ত্রিক উত্তরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণপদক দিচ্ছে ফ্রান্সের দুপিঁ বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক উত্তরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণপদক দিচ্ছে ফ্রান্সের দুপিঁ বিশ্ববিদ্যালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে প্যারিসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাসিনাকে পদক দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করা এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে হাসিনাকে এ পদক দেওয়া হচ্ছে। ২৫ ও ২৬ মে ফ্রান্স সফর করবেন হাসিনা। প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) সদরদপ্তরে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে 'নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতা' শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করবেন তিনি। আলোচনা সভায় মালি ও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, লাইবেরিয়া ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান অংশ নিতে পারেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮২৮ ঘ.