২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জিহাদি বইসহ একজন গ্রেপ্তার

পাবনা সদর উপজেলায় জিহাদি বইসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

পাবনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় জিহাদি বইসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ওবায়দুর রহমান (৪০) বান্দরবনের লামা উপজেলার আজিজনগর এলাকার জোবায়ের রহমানের ছেলে। রোববার রাতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়। ওবায়দুর রহমান কোনো জঙ্গি গ্র"পের সদস্য বলে ধারণা করছে র‌্যাব। পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের উপ-পরিদর্শক নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওবায়দুর রহমানের কাছ থেকে 'আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি' ও 'মুক্তির সংগ্রাম'সহ চারটি জিহাদী বই উদ্ধার করা হয়। তাই কোনো জঙ্গি গ্র"পের সদস্য বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে পাবনা থানায় সোপর্দ করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহিদুল ইসলাম বাদী হয়ে ওবায়দুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৪ ঘ.