২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিবসহ বেশকিছু পদে রদবদল

উপসচিবসহ জনপ্রশাসনের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিবসহ জনপ্রশাসনের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নাজমা বেগম ও মন্ত্রিপরিষদ বিভাগের সালমা মমতাজকে নতুন সৃষ্ট 'বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে' বদলি করা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জাহিদুল ইসলাম ভূঞাকে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারি সচিব নাজমুল হুদা সিদ্দিককে চাপাঁইনবাবগঞ্জ ও সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক মোকতার আহমেদকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে। বরগুনার এডিসি আব্দুল আলীম, সুনামগঞ্জের এডিসি কামরুল হাসান খান ও বরিশালের এডিসি পদে বদলির আদেশ পাওয়া চাঁদপুর হাইমচরের ইউএনও ড. একেএম ওয়ালি উল্লাহকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিতে নিয়োজিত উপসচিব আতাউর রহমানের একই পদে চুক্তির মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৪৬ ঘ.