২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে ৫ জেলায় ৯ জনের মৃত্যু

পাবনা, জয়পুরহাট, মানিকগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জে বজ্রপাতে ৮ জন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা, জয়পুরহাট, মানিকগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জে বজ্রপাতে ৮ জন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। সোমবার সকালে হতাহতের এসব ঘটনা ঘটে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, ফরিদপুর উপজেলার পুংলি ইউনিয়নের পাঁচপুংলি গ্রামে বজ্রপাতে ২ জন মারা যান এবং ১৬ জন আহত হন। হতাহতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী এবং বাকি সবাই ধানকাটা শ্রমিক। নিহতরা হলেন- পাঁচ পুংলি গ্রামের আব্দুল খালেকের ছেলে ধানকাটা শ্রমিক খাইরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মুর্তজা আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী বাবুল আক্তার (১৫)। ফরিদপুর উপজেলার চেয়ারম্যান জহুরুল ইসলাম বকু জানান, সকালে পাঁচপুংলি গ্রামের মেঘানালি মাঠে ১৫-২০ জন শ্রমিক ধান কাটছিলো। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে আক্কেলপুর উপজেলার আবাদপুকুর গ্রামে এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত জুলেখা বেগম (৩০) আবাদপুকুর গ্রামের রজব আলীর স্ত্রী। আক্কেলপুর থানার ওসি মোখরেসুর রহমান জানান জুলেখা বাড়ির পাশের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শিবালয় উপজেলার কৃষ্ণদিয়া গ্রামে বজ্রপাতে ইয়াজ উদ্দিন (৩৪) নামে এক দিনমজুর মারা গেছেন। আহত হয়েছেন আরেক দিনমজুর সিরাজুল (৩২)। শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে। ক্ষেত থেকে ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে ইয়াজ উদ্দিন মারা যান। আহত সিরাজুলকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রাজশাহী প্রতিনিধি জানান, সেখানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন, পুঠিয়ার চকদোমাদি গ্রামের ইয়াদ আলীর ছেলে লাল্টু মিয়া (২৫) ও জাগিরপাড়া শিবপুরহাট এলাকার শাহ্ জামালের ছেলে সাগর (১০), বাগমারার চাইপাড়া এলাকার দুলালের ছেলে মন্টু (২৮) এবং মোহনপুরের কুঠিবাড়ি গ্রামের আজাদুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৩০)। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, সকালে পুঠিয়ার লাল্টু জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। এছাড়া আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় সাগর। গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ উপজেলার পল