নীলফামারী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি ভবনের ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন।
সোমবার উপজেলার বাঙ্গালীপুর এলাকায় এ দুর্ঘটনায় মারা যান রওশন আরা (৪৫)। আহতরা হলেন তার ছেলে রাজু (১৫), সাজু (১২) ও মেয়ে লায়লা বেগম (১০)। তাদের সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দীন জানান, ভোরে ঝড়ো বৃষ্টি ও বাতাসে একতলা পুরনো ওই বাড়ির ছাদ ধসে পড়ে। এ সময় তারা ঘুমিয়ে ছিলেন।
সৈয়দপুর দমকল বাহিনীর একটি ইউনিট হতাহতদের উদ্ধার করে।
এ ঘটনায় মামলা হয়েছে ।
সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা আনারকলী মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৫ ঘ.
bdnews24