সাভার, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে এক কৃষক নিহত হয়েছে।
সোমবার আশুলিয়ার গোমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ মন্ডল (৫০) গোমাইল পূর্ব পাড়া এলাকার বাসিন্দা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করার সময় লতিফের ওপর সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে সে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০২ ঘ.
bdnews24