২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নোয়াখালী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে খাসেরহাট বাজারে একটি পরিত্যক্ত কক্ষে লাশটি পাওয়া যায়। নিহত রেদওয়ান হোসেন (২৫) চর আমানউল্লাহ গ্রামের মানু মিয়ার ছেলে। স্থানীয় খাসেরহাট বাজারের মসজিদ মার্কেটে তার একটি অংশীদারী সেলাইয়ের দোকান রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে চর জব্বার থানার ওসি আবুল কালাম জানান, প্রতিদিন রাতে তিনি দোকানে ঘুমাতেন। রোববার সকালে মার্কেটের অন্য ব্যবসায়ীরা দোকান খুললেও রেদওয়ানের দোকানে বাইরে থেকে তালামারা থাকে। দুপুরে রেদোয়ানের ব্যবসায়িক অংশীদার সাইফুল এবং ছোটভাই জুয়েল দোকান খুলে তাকে না পেলে খোঁজাখুঁজি শুরু হয়। বিকাল ৪টার দিকে মসজিদ মার্কেটের পাশের রোজিনা সুপার মার্কেটের একটি পরিত্যক্ত কক্ষে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দোকানটি খুলে হাত-পা বাঁধা রেদোয়ানের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার রাত থেকে রোববার বিকাল ৩টার মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। আগুনে রেদোয়ানের পরনের কাপড়চোপড় পুড়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৯ ঘ.