২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতলামি করায় ইউপি সদস্যের কারাদণ্ড

মাতলামি করার অভিযোগে চাঁদপুর মতলব উত্তর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

চাঁদপুর, মে ২২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- মাতলামি করার অভিযোগে চাঁদপুর মতলব উত্তর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ সাজা দেন। দণ্ডিত কামাল উদ্দিন চৌধুরী ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় ওই ইউপি সদস্যকে আটক করে। লুৎফুর রহমান জানান, রোববার সন্ধ্যায় কামাল উদ্দিন চৌধুরী ফরাজীকান্দি ইউনিয়নের নতুনবাজার এলাকায় মাদক সেবনের পর মাতলামি করছিলেন। এ সময় তিনি স্থানীয় মোটরসাইকেল মেকানিক মো. মোতালেবকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে ওই ইউপি সদস্যকে আটক করে। পরে ওই ইউনিয়নের নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণে আদালতে তার বিচার করা হয়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.