গোপালগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে দু'টি সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে।
রোববার সকালে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কে সদর উপজেলার চর বয়ড়া এবং শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার মাজরায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নছিমন চালক লিটন শেখ (২৫) এবং সাথী শেখ (৫)।
লিটন শেখ গোপালগঞ্জ সদরের চর গোবরা এবং সাথী শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, রোববার সকালে চর বয়ড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক লিটন গুরুতর আহত হন।
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় একটি বাস শিশু সাথীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24