২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশের হাসপাতালগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা, নিলাম ও বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হাসপাতালগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা, নিলাম ও বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ জারি করে। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে এর জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ঢাকা মেডিক্যাল কলেজের বার্নস ইউনিটের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির একটি খবর প্রকাশ হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার মাহবুব শফিক ও কেএম হাফিজুল আলম রোববার জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। প্রাথমিক শুনানি করে আদালত এই আদেশ দেয়। ব্যরিস্টার মাহবুব শফিক সাংবাদিকদের বলেন, আদেশ জারির পাশাপাশি আদালত ঢাকা মেডিক্যাল কলেজের নিলামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তিনি রুলের মেয়াদ জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/পিডি/১৭৪৩ ঘ.