২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নওগাঁ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার ভাতকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত গাজলী বিবির (৩৫) স্বামী হারুন অর রশিদ খামার ব্যবসায়ী। ঘটনার রাতে হারুন খামারে অবস্থান করছিলেন বলে নিয়ামতপুর থানার ওসি শামসুল আরেফীন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গাজলীর পাশের ঘরে ছিলো তার বড় ছেলে মনি এবং গাজলীর সঙ্গে ঘুমিয়ে ছিলো ছোট ছেলে মানিক। গভীর রাতে মনি মায়ের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান ওসি। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৩৯ ঘ.