গাজীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাতে সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- সাইফুল ইসলাম (৩০) ও জহিরুল ইসলাম (৩২)।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, রাত ৮টার দিকে শিলা-বৃষ্টি সিএনজি পাম্পের সামনে টাঙ্গাইলগামী একটি মোটারসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দু'জন নিহত হন।
গোড়াই হাইওয়ে পুলিশ লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24