২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২৬ মে থেকে পরিবহন ধর্মঘটের হুমকি

মেয়াদোত্তীর্ণ জেলা মোটর মালিক সমিতির নির্বাচনসহ চারদফা দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে গাইবান্ধার পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

গাইবান্ধা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ জেলা মোটর মালিক সমিতির নির্বাচনসহ চারদফা দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে গাইবান্ধার পরিবহন শ্রমিকরা। শনিবার বিকালে জেলা প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতির নিরপেক্ষ নির্বাচন আদায় সংগ্রাম কমিটি ও জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবিগুলো হলো- জেলা মোটর মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, সমিতির আয়-ব্যয়ের হিসাব দাখিল, সমিতির সদস্যের মতামত নিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনপূর্বক ভোটার তালিকা সংশোধন করে স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মোটর মালিক সমিতি সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, সমিতির মেয়াদ গত ৮ এপ্রিল শেষ হলেও এখনো নতুন কমিটি করা হয়নি। এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে স