২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় আরো দুই জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরো দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচটি লাশ পাওয়া গেলো। আরো অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নারায়ণগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরো দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচটি লাশ পাওয়া গেলো। আরো অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। এর আগে শুক্রবার রাতে দুটি এবং শনিবার সকালে আরো একটি লাশ উদ্ধার করা হয়। বালুবোঝাই একটি ট্রলারের ধাক্কায় শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রাম সংলগ্ন এলাকায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এটি কুমিল্লার হোমনা থেকে বিশনন্দী খেয়াঘাট আসছিলো। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে ডুবুরি দল মেঘনা নদীতে তল্ল