২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের রাজারহাটে ১৪৪ ধারা জারি

একই স্থান ও সময়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সভা ডাকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কুড়িগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থান ও সময়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সভা ডাকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা সদর, রাজারহাট কারিগরি কলেজ মাঠ ও আশপাশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখা বিকাল ৩টায় রাজারহাট কারিগরি কলেজ মাঠে কাউন্সিল ডাকে। ছাত্রদল উপজেলা শাখাও একই স্থানে একই সময় সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা সদর, সভাস্থল ও আশপাশ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে, বলেন ইউএনও। স্বেচ্ছাসেবক দলের রাজারহাট উপজেলা আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া জানান, জেলা বিএনপির কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্র"প ছাত্রদলকে দিয়ে পাল্টা সভা ডেকেছে। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হোসনাহান কায়াকোবাদ জানান, অনিয়মতান্ত্রিকভাবে সভা আহবান করায় এ ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৯ ঘ.