চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি অটোরিকশার ভাড়া ন্যুনতম ৩৫ টাকা করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চালকেরা।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মহানগর অটোরিকশা, অটোটেম্পো চালকেরা এই মানববন্ধন করে। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশও করে।
প্রথম দুই কিলোমিটারের পর পরবর্তী প্রতি কিলোমিটারে মাত্র ৫০ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন তারা।
সরকারের নতুন ঘোষণা অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া আগের মতো ২৫ টাকা রাখা হয়। এছাড়া পরবর্তী প্রতি কিলোমিটারে ভাড়া ৫০ পয়সা করে বাড়ানো হয়।
ওয়েটিং চার্জ প্রতি মিনিট এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, এসব সিদ্ধান্ত বাতিল করে আমাদের দাবি অনুযায়ী অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৩০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১০ টাকা করতে হবে। এছাড়া ওঠানামার ন্যুনতম ভাড়া ৩৫ টাকা করার কথা বলা হয়।
সমাবেশে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব বলেন, "বর্তমানে অটো রিকশায় যেসব মিটার চলছে তা ত্র"টিপূর্ণ। একেক মিটার একেক ধরণের রিডিং দেয়। এনিয়ে যাত্রী ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।"
তিনি নতুন ভাড়া নির্ধারণ করে সিএনজি অটো রিকশার মিটার নতুন করে ক্যারিব্রেশন করারও দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুণুর রশীদ, যুগ্ম সম্পাদক হারুন হাওলাদার, শাহ আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৭১৫ ঘ.
bdnews24