পাবনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পৌর এলাকায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
শুক্রবার সকাল ১১টার দিকে শহরের রাধানগর যুগীপাড়া মহল্লার একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো- আব্দুল কুদ্দুসের ছেলে রাহুল (৭) ও আব্দুর রহমানের ছেলে রোহান (৪)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সকালে বৃষ্টির মধ্যে ওই দুটি শিশু বাড়ির কাছে একটি ডোবার পাশে খেলা করছিলো।
সবার অগোচরে তারা একসময় ডোবার পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুজি করেও তাদের না পেয়ে ডোবায় জাল ফেলা হয়। এসময় শিশু দু'টির লাশ পাওয়া যায়।
তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩১৮ ঘ.
bdnews24