২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক বিলের কয়েকটি ধারায় পরিবর্তন চায় সংসদীয় কমিটি

সংসদে উত্থাপিত দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিলের কয়েকটি ধারায় পরিবর্তন আনার সুপারিশ করবে সংসদীয় কমিটি। বিলটি সংশোধনের সুপারিশ চূড়ান্ত করে সংসদের আগামী অধিবেশনে তা উত্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে উত্থাপিত দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিলের কয়েকটি ধারায় পরিবর্তন আনার সুপারিশ করবে সংসদীয় কমিটি। বিলটি সংশোধনের সুপারিশ চূড়ান্ত করে সংসদের আগামী অধিবেশনে তা উত্থাপন করা হবে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুদকের কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১১-এর বিভিন্ন ধারার ওপর আলোচনা হয় এবং সংশোধিত আকারে কমিটির পরবর্তী বৈঠকে বিলটির বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। গত ২৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এই বিলের একটি ধারায় বলা আছে, বিচারক, বিচার কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মূলত এই বিধানটির পরিবর্তন চায় কমিটি। বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রের পক্ষে কাজের ক্ষেত্রে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে- এমন বিধান রাখলে সমস্যা নেই। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে, তবে সেক্ষেত্রে এমন বিধান রাখা ঠিক হবে না। কারো ব্যক্তিগত অপরাধের জন্য রাষ্ট্র দায়ী থাকতে পারে না।" তাই বিল থেকে এ বিধান বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি। দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখার কথাও বলা হয়েছে এই বিলে। আইনটি পাস হলে দুদকের নিু পর্যায়ের কর্মকর্তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। এর আগে গত ১ মে ঢাকায় এক মত বিনিময় সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিউগেট লাবেল বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাসহ কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীকে আলাদা মাপকাঠিতে বিচার করা যাবে না। এটি করলে দুর্নীতি দমন কমিশন কার্যকারিতা হারাবে। সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আইন পর্যালোচনা করে সংসদীয় কমিটি এই বিলের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করবে। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীরও এ বিষয়ে কমিটিতে মতামত দিতে চান। তাদের বক্তব্য কমিটি শুনবে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল, ২০১০ সংসদে অনুােদনের জন্য এবং জনস্বার্থ সংশি