গোপালগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে দায়ের করা একটি মানহানির মামলায় দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জের বিচার বিভাগীয় হাকিম দিলীপ কুমার ভৌমিকের আদালতে অভিযোগ গঠনের পর আগামী ২ অগাস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক হয়েছে।
অভিযোগ গঠনের শুনানিতে মাহমুদুর উপস্থিত ছিলেন।
গত ২৫ এপ্রিল আমার দেশ পত্রিকায় 'কোটালীপাড়ায় যুদ্ধাপরাধীদের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তাদের স্বজনরা' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে ক্ষুব্ধ হয়ে গোপালগঞ্জের আইনজীবী দেলোয়ার হোসেন সরদার ১২ মে আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24