নীলফামারী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লিওপো নন্দলাল রায় বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমান বন্দর পরিদর্শন করেছেন।
বিমান বন্দরে তিনি সাংবাদিকদের বলেন, সব ধরনের বিমান উঠানামার ক্ষেত্রে সৈয়দপুর বিমান বন্দর অত্যন্ত উপযোগী। অবকাঠামোসহ এখানে সকল সুযোগ সুবিধা বিদ্যমান।
ভুটানি যাত্রীরা এই বিমান বন্দর থেকে সড়ক পথে ভারত হয়ে অনায়াসে ভুটানে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের এ সময় ভুটানের যোগাযোগ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
তিনি বলেন, ভুটানের মন্ত্রী দেশে ফিরে গিয়ে বাংলাদেশ সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবেন। তাদের প্রস্তাব অনুযায়ী রানওয়েসহ বিভিন্ন অবকাঠামো সংস্কারের প্রয়োজন হলে তা করা হবে।
তবে এই বিমানবন্দরে বর্তমানে যে সব সুযোগ সুবিধা রয়েছে তাতে অনায়াসে বিমান উঠানামা করতে পারবে। ভুটান সৈয়দপুর বিমান বন্দর ব্যবহার করলে বন্ধু প্রতিম এই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।
রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দীন আহমেদ, নীলফামারী জেলা প্রশাসক জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লে
bdnews24