সিলেট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে পূর্ণ বেকারত্বের হার ১০ শতাংশের নিচে এবং আংশিক বেকারত্বের হার ৩০-৪০ শতাংশ।
বুধবার অর্থনমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে প্রতিবছর অন্তত ২৫ লাখ লোকের কর্মসংস্থান হওয়া প্রয়োজন। কিন্তু সে অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না।
সিলেটের একটি অভিজাত হোটেলে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলনে মুহিত এ কথা বলেন।
তিনি বলেন, "বেকারদের চাকরির সংস্থান না হলে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়।"
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24