গোপালগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনায় নিহত কাকন মিয়ার (২৮) বাড়ি ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে দ্রুতগামী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কাকন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৬ ঘ.
bdnews24