ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন মো. মোজাম্মেল হোসেন। তিনি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছিলেন। অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরাও।
শপথ অনুষ্ঠানের পর সুপ্রিম কোর্টে আইনজীবীদের একটি অংশ মোজাম্মেলকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। তবে বিএনপি নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মোজাম্মেলকে সংবর্ধনা দিচ্ছে না।
আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে মোজাম্মেলকে প্রধান বিচারপতি নিয়োগের প্রতিবাদ জানিয়ে আসছে আইনজীবী সমিতি।
গত বুধবার মোজাম্মেলকে প্রধান বিচারপতি নিয়োগের পরদিনই পদত্যাগ করেন মোমিনুর রহমান।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান ১৯৭০ সালে। এরপর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে
bdnews24