সিলেট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডিপুর থেকে সোয়া এক কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে এই অভিযান চালানো হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামলী পরিবহনের ওই বাসে যাত্রীদের মালামাল রাখার জায়গায় তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনের কোনো মালিক পাওয়া যায়নি।
এগুলোর আনুমানিক মুল্য এক কোটি ২৫ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় ওসি আবু শ্যামা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24